বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব এলাকায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩
বিশ্বের আকাশে আজ ঘটছে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। এটি চলবে রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত।
আইএসপিআর জানায়, গ্রহণের পুরো সময়জুড়ে বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকায় এ দেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে না।
তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা সরাসরি উপভোগ করা যাবে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ–এর বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণটি প্রত্যক্ষ করা সম্ভব হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের কেন্দ্রভাগ ঢেকে দেয়, ফলে সূর্যের চারপাশে অগ্নিবলয়ের মতো উজ্জ্বল অংশ দৃশ্যমান হয়— যা আকাশে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।