বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে ম্যালেরিয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
এর আগে গত শনিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
কর্মজীবনে মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে দক্ষতার স্বাক্ষর রাখেন।
রাষ্ট্রীয় প্রশাসনে তাঁর অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।