সময়মতো পৌঁছতে না পারায় জামায়াত ও স্বতন্ত্রদের সঙ্গে শপথ নিলেন ইশরাক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। তবে সময়মতো পৌঁছাতে না পারায় বিএনপি দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন।
জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথ নেন বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। কিন্তু সময়মতো পৌঁছাতে না পারায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন তাদের সঙ্গে প্রথম ধাপে শপথ নিতে পারেননি।
পরে দ্বিতীয় ধাপে, দুপুর সাড়ে ১২টার দিকে, জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন ইশরাক হোসেন।
দ্বিতীয় ধাপে জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথ নেন- একটি এমপি হিসেবে এবং অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তবে ইশরাক হোসেন এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। একইভাবে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।