বিএনপি সিদ্ধান্ত না বদলালে আন্দোলনের হুমকি সাদিক কায়েমের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৮
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, যা নিয়ে এবার সমালোচনা করেছেন আবু সাদেক কায়েম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
সাদেক কায়েম পোস্টে উল্লেখ করেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না। তিনি বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংস্কারবিরোধী অবস্থান স্পষ্ট করেছে।
তিনি আরও সতর্ক করেছেন, বিএনপির এমন সিদ্ধান্তের ফলে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ ঘটছে। সাদেক কায়েম সতর্ক করেন, যদি বিএনপি এই অবস্থান থেকে সরে না আসে, তাহলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।