জামায়েতের পর বিএনপি ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট বা ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি গ্রহণ করবেন না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলের সংসদ সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের বিষয়টি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ডা. শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তাদের দল থেকে একজন এমপি নির্বাচিত হলেও তিনি কোনোভাবে রাষ্ট্রীয় প্লট বা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না।
এই পদক্ষেপকে রাজনৈতিক নৈতিকতার পরিচায়ক হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা নির্বাচিত নেতা ও দলের সাধারণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।