মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ঈদের ছুটি আরও বাড়তে পারে, প্রস্তাব মন্ত্রিপরিষদে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৩:৪০

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এ ছুটি আরও বাড়ানো হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি হননি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top