প্রখ্যাত ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:০১
প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাবিবুর রহমান যুক্তিবাদী ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সুপরিচিত মুখ ছিলেন। ১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বারুদী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।
নিজ গ্রামেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরবর্তীতে নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল এবং ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে কামিল প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেন।
মরহুমের প্রথম জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। তার ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।