মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

বিমান হামলার মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৫:৩০

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সমন্বিত বিশ্ব সময় অনুযায়ী ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া জেরাশ শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে।

তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এ সময় দেশটির বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চলছিল বলে জানা গেছে।

ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top