সংসদের প্রথম অধিবেশন আজ, ডেপুটি স্পিকার নিয়ে জোর আলোচনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১০:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১টায় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে ঘিরে সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
শেষ মুহূর্তে জানা গেছে, ত্রয়োদশ সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দুজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন ব্যারিস্টার কায়সার কামাল ও নুরুল ইসলাম মনি।
এর আগে নতুন মন্ত্রিসভায় জায়গা পান নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হন। প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।
কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে তার বেড়ে ওঠা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে আইন বিষয়ে পড়াশোনা করে ব্যারিস্টার ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।