‘এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৩:২৫
সম্প্রতি দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত ” এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ ” শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক প্রেরিত এক প্রতিবাদলিপিতে এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়ে, প্রকৃত তথ্য হচ্ছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় গণপূর্ত অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “Establishment of Complete Cancer, Kidney and Heart Treatment Center in Eight Divisional City” নির্মাণ প্রকল্পের আওতায় Heating Veltilation এবং Air Conditioning System উৎপাদনকারী প্রতিষ্ঠান USA এর Dunham-Bush হতে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে গণপূর্ত অধিদপ্তরের চুক্তি সম্পাদন হয়েছে।
সে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে প্রেরিত পত্রে উল্লেখ রয়েছে যে, “We are pleased to inform you that Dunham-Bush Industries Dunham-Bush USA, LLC, 1800 SE 38th Avenue, Home Stead: Florida-33035, USA has organized a Technical Training Program focused on Safety Facilities, Operation and Maintenance Management of HVAC systems. This training is part of our ongoing Commitment to support our valued partners through knowledge enhancement and capacity building.”
যুক্তরাষ্ট্রের Dunham-Bush কর্তৃক আয়োজিত উপরোক্ত বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের সমন্বয়ে ০৮(আট) জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়। বিষয়োক্ত প্রশিক্ষণের মাধ্যমে আহরিত জ্ঞান পরবর্তীতে মাঠ পর্যায়ে রক্ষণাবেক্ষন কাজে সহায়ক হবে। প্রশিক্ষণের ব্যয়ভার যুক্তরাষ্ট্রের Dunham-Bush কর্তৃক বহন করা হবে বিধায় বাংলাদেশ সরকারের কিংবা চুক্তিবদ্ধ কোন প্রতিষ্ঠানের এতে আর্থিক সংশ্লেষ নেই।
আরো উল্লেখ্য যে, বর্ণিত ট্রেনিং এ Dunham-Bush কর্তৃক যে সকল মালামাল/যন্ত্রাংশ সরবরাহ করা হবে সে সকল যন্ত্রাংশের উপর বিশেষ ধরনের প্রশিক্ষণ অর্থাৎ Safety Facilities, Operation and Maintenance Management ইত্যাদি বিষয়ে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে Knowledge Sharing এর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর উপকৃত হবে এবং সরবরাহকৃত মেশিন/যন্ত্রাংশ সমূহ সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়ক হবে।
‘প্রকল্পের মেয়াদ জুন/ ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে। বিবেচ্য হাসপাতাল নির্মাণের ক্ষেত্রে পূর্ত কাজ বাস্তবায়ন শেষ পর্যায়ে। HVAC systems সরবরাহ করা হলে হাসপাতালের পূর্ণঙ্গতা পাবে। সার্বিকভাবে প্রকল্পের কাজ সমাপ্ত হলে জনগণ আধুনিক সেবা পাবেন’।
এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ভবিষ্যতে এই ধরনের তথ্যবিকৃত প্রতিবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।