বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:২৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু সময় পর সংসদের এই অধিবেশন শুরু হয়।

অধিবেশন শুরুর আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে সংসদ কক্ষে স্পিকারের আসন এখনো ফাঁকা রয়েছে। আজকের অধিবেশনের দলীয় কৌশল নির্ধারণে গতকাল বুধবার সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা আলাদাভাবে সংসদীয় দলের বৈঠক করেছেন।

তবে এখনো স্পষ্ট হয়নি—প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে।

গতকালের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান তুলে ধরে আপত্তিসহ জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি এবং কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নির্ধারণের বিষয়গুলোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মূলত মতপার্থক্য তৈরি হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top