ট্রেনের ছাদ থেকে পড়ে ১৩ বছর বয়সী শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৩:১২

সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় এক শিশু, আশরাদুল (১৩)। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আশরাদুল নারায়ণগঞ্জ জেলার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন।

ট্রেন যাত্রী ইউসুফের বরাত দিয়ে জানা যায়, শিশুটি অসতর্কতার কারণে হঠাৎ চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বিকেল ৪টা ১৫ মিনিটে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান। বিকেল সাড়ে পাঁচটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top