দেশের ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, সতর্কবার্তা জারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৭:০২
দেশের কিছু এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড় বা দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। নদীভাঙন ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।