বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

‘মানবাধিকার লঙ্ঘনের বড় শিকার জিয়া ও বিএনপি পরিবার’:আইনমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৩:৩৩

সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার, বিএনপি পরিবার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী জানান, কেউ গুমের শিকার হলে সেটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, তাদের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে বিষয়গুলো আরও বিস্তৃতভাবে আইনে যুক্ত করা হবে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশে বহু মানুষ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এবং অসংখ্য পরিবার এর ভুক্তভোগী হয়েছে।

সংসদে উপস্থিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের সামনে যারা বসে রয়েছেন, তাদের অনেকেই মানবাধিকার কী জিনিস, তা নিজের জীবনে অনুভব করেছেন।”

এ সময় তিনি আরও উল্লেখ করেন, মানবাধিকার রক্ষায় সরকারের কোনো ধরনের পিছুটান নেই এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top