বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

৪ অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার রদবদল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৬:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে চার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জে একই পদে বদলি করা হয়েছে। অপরদিকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক এবং বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top