ফুয়েল কার্ডের জন্য মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক
দিনাজপুর প্রতিনিধি | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৪
দিনাজপুরের ঘোড়াঘাটে তেল সংকট মোকাবিলায় ফুয়েল কার্ড সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশের পর এক অভিনব দৃশ্য দেখা গেছে। উপজেলার সিংড়া ইউনিয়নের খাইরুল গ্রামের ৫৫ বছর বয়সী কৃষক ফরিদুল ইসলাম বাধ্য হয়ে নিজের মাথায় জেনারেটর নিয়ে হাজির হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষককে মাথায় জেনারেটর নিয়ে ঘুরতে দেখা যায়। তিনি জানান, তার পাঁচ বিঘা ধানের জমিতে সেচ দিতে জেনারেটর ব্যবহার করতে হয়, যা চালাতে ডিজেলের প্রয়োজন। আগের মতো সরাসরি পাম্প থেকে তেল সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তিনি এই অনন্য পদ্ধতি অবলম্বন করেছেন।
ফরিদুল আরও জানান, প্রশাসনের নিয়ম অনুযায়ী এখন তেলের জন্য ফুয়েল কার্ড করতে হবে। তার প্রমাণ হিসেবে তিনি জেনারেটর মাথায় নিয়ে কৃষি কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান নিশ্চিত করেছেন, কৃষকের আবেদনের সত্যতা যাচাই করা হয়েছে এবং তার জমিতে নির্বিঘ্নে সেচ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।