দ্বিগুণ দামে জ্বালানি আমদানি করেছে সরকার:বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪৯
লএনজি ও ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সরকারকে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল না কেউ।
সোমবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের অন্তত দুই মাসের মজুত থাকলে স্পট মার্কেট থেকে উচ্চ দামে কিনতে হতো না। পর্যাপ্ত পরিকল্পনার অভাবেই এই চাপ তৈরি হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ব্যবসায়ীদের ওপর নতুন করে কোনো চাপ বা ‘খড়গ’ আসবে না।
তিনি আরও বলেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাবে সরকার এবং অর্থনৈতিক অংশীজনদের মধ্যে সংযোগ দুর্বল হয়ে পড়েছে।
বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করেছে, যার ফলে বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের জিডিপি বাড়লেও করযোগ্য আয়ের পরিমাণ সেই অনুপাতে বাড়েনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।