প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। সোমবার সকাল ১০টা ৩৪ মিনিটের দিকে তিনি বগুড়ায় পৌঁছান।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান। এ সফরে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার কথা রয়েছে।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে রাজধানী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা।
কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি। একই দিনে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং খাল খনন কর্মসূচিরও উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
বেলা আড়াইটার দিকে তিনি নিজ পৈতৃক ভিটায় যাবেন। পরে বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে নেতা–কর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।