বগুড়ায় নতুন সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১২:৪০
বগুড়া এখন দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচনের মাধ্যমে এ ঘোষণা দেন।
এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন কার্যক্রম চালিয়ে আসছিল—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। নতুন সংযোজন হিসেবে বগুড়া এই তালিকায় যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন এই সিটি করপোরেশন গঠনের মাধ্যমে বগুড়ার নাগরিক সেবা ও নগর ব্যবস্থাপনায় আরও উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।