দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, একদিনে আরও ৬ শিশুর মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৯:২৪
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে। বাকি ৪ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে নতুন করে হাম আক্রান্ত বা উপসর্গ দেখা দিয়েছে এমন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৫ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে। আর ২৬৩ জন শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জন। পাশাপাশি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯৭৯ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এখানে হাম ও উপসর্গে ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।