মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশে ব্যাপক পরিবর্তন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৯:১৯

ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে আলোচিত ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পঞ্চগড়, জয়পুরহাট, নীলফামারী, নড়াইল, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে বিশেষ শাখা, নৌপুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কিছু কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, আবার কাউকে পুলিশ সদর দপ্তরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ে নতুন করে সমন্বয় ও দায়িত্ব বণ্টন করা হলো বলে জানা গেছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top