শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

অসুস্থ ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩১

ছবি: সংগৃহীত

হৃদরোগে গুরুতর অসুস্থ ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

হাসপাতালে পৌঁছে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আদনানের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় তিনি আদনানের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গভীর সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, আজ সকালে অসুস্থ অবস্থায় আদনানকে প্রথমে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top