সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সরকারি দলের চেয়ে জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৮:৫৪

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের কর্মীদের সরকারি দলের চেয়েও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জুলাই আন্দোলন মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এবং এই আন্দোলনের শক্তিকে কেউ দমাতে পারবে না।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাউঞ্জ প্রাঙ্গণে ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই আন্দোলন কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, বৈষম্য, বঞ্চনা এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে মানুষের অন্তর্গত ক্ষোভের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে এই আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন শক্তির উদ্ভব হয়েছে, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়।

তিনি আরও বলেন, এই আন্দোলন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে- ক্ষমতা সবসময় ক্ষমতাসীনদের হাতেই থাকে না। যখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায়, তখন ক্ষমতা তাদের হাতেও চলে আসে। আর সেই ঐক্যের মধ্য দিয়েই এমন এক শক্তির জন্ম হয়, যা যে কোনো সরকারি দলের শক্তিকেও ছাড়িয়ে যেতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top