প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিহাসে প্রথমবারের মতো নারী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী। এর আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অন্য এক আদেশে বিদায়ী মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি শাহীনা ফেরদৌসী অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। পেশাগত জীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।

এর আগে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্মসচিব ও উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মাঠ প্রশাসনে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top