দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে স্বর্ণের দাম কমিয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
এর আগে গত ৯ এপ্রিলও দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয় ২২ ক্যারেট স্বর্ণের দাম।
চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছরও বাজারে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধির প্রবণতা দেখা যায়।
বর্তমান এই দফায় দাম কমায় বাজারে স্বর্ণ ক্রয়-বিক্রয়ে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।