স্পিকারের প্রশ্নে চাপে হান্নান মাসউদ, “সরকারি দলে যোগ দিয়েছেন?”

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ফ্লোর ক্রসিং ইস্যুতে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বক্তব্য শেষ করার পরপরই স্পিকার সরাসরি হান্নান মাসউদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন।

স্পিকার বলেন, “মাননীয় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? এই পর্যায়ে ফ্লোর ক্রসিংয়ের কোনো অনুমতি নেই।”

স্পিকারের এমন আকস্মিক মন্তব্যে সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সংবিধান অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দল ত্যাগ করে অন্য দলে যোগ দিলে বা দলের বিপক্ষে অবস্থান নিলে তার সদস্যপদ ঝুঁকির মুখে পড়তে পারে, যা ‘ফ্লোর ক্রসিং’ হিসেবে পরিচিত।

তবে কোন নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে স্পিকার এ মন্তব্য করেছেন, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top