সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:২৫
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।
ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, সরকারের সাশ্রয়মূলক প্রচেষ্টায় ব্যবসায়ীদের সহযোগিতা মূল লক্ষ্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।