বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

বাংলাদেশ-আমিরাত সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৫:১৮

সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক স্বার্থ, টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন।

বুধবার আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির চিঠিটি আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পৌঁছে দেন।

বৈঠকে দুই দেশের স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের জনগণের জন্য টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top