শীঘ্রই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৫:১৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) চালুর পথে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন আলোচনার পর সংশোধিত ও কম খরচের প্রস্তাব জমা দেওয়ায় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, কনসোর্টিয়াম সার্ভিস চার্জ, অপারেশনাল কন্ট্রোল এবং রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে পুনঃসমন্বয় করে বাংলাদেশের উদ্বেগ দূর করেছে। ধারাবাহিক কারিগরি বৈঠকের পর চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। আশা করা হচ্ছে, ৩ এপ্রিলের বৈঠকের পর চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।
প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনালটি বছরে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ যাত্রী এবং প্রায় ৯ লাখ টন কার্গো সামলানোর জন্য ডিজাইন করা হয়েছে। দীর্ঘদিন বিলম্বের কারণে বিমানবন্দরে যাত্রী ও এয়ারলাইনের সেবা ব্যাহত হয়েছিল। নতুন চুক্তি কার্যকর হলে দেশের গুরুত্বপূর্ণ বিমান অবকাঠামো প্রকল্পটি চালু হবে এবং ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ কমবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।