শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

স্বর্ণ-রুপার দামে আবারও উর্ধ্বগতি, নতুন দরে বিক্রি আজ

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৯

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সবশেষ সমন্বয়ের পর আজ (শনিবার) থেকে নতুন দরে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।

গত বুধবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

স্বর্ণের বর্তমান দাম (প্রতি ভরি), ২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা, ২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা, ১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা। এর আগে, ৩১ মার্চ নির্ধারিত দামে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ছিল ২,৪৪,৭১১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৩০ বার বেড়েছে এবং ২১ বার কমেছে। গত বছর (২০২৫) মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।

২২ ক্যারেট: ৫,৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা, রুপার দামও ভরিতে ৩৫০ টাকা বাড়ানো হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৭ বার বেড়েছে এবং ১৩ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top