মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

করোনা আক্রান্ত ভারতীয় অভিনেতা রাম চরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৯:১০

ছবি: সংগৃহীত

এবার করোনায় আক্রান্ত হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ তেজা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাম চরণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

টুইটারে এই তেলেগু সুপারস্টার লেখেন, আমার করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। কোনো লক্ষণ নেই এবং আমি বাসায় কোয়ারেন্টিনে আছি। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবো এবং আরও শক্তিশালী হয়ে ফিরব।

সেই সাথে গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন তাদের টেস্ট করতে অনুরোধ করেন তিনি।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top