শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের কন্যা কস্তুরি আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৯:৫১

সংগৃহীত

প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর পরিবারে গভীর শোক নেমেছে। তার বড় মেয়ে কস্তুরি শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি শনিবার দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,” এবং জানান কস্তুরি আপু আর আমাদের মাঝে নেই।

বিনোদন অঙ্গনে এই আকস্মিক মৃত্যুর খবর শোকের ছায়া ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top