রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ১৯:১৬
সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩ মার্চ সংঘটিত ওই হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং এটি ইসরাইল পরিচালিত বলে দাবি করেছে তারা।
এই প্রতিক্রিয়া আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছিল যে হামলাটি ইরানের সংশ্লিষ্টতায় হয়েছে এবং এতে সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির তুলনায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত ক্ষতির কথা বলেছিল, বাস্তবে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসি ওই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে নিন্দা জানিয়ে বলেছে, এই হামলায় ইরানি সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। বরং আঞ্চলিক প্রেক্ষাপটে এটি ‘নিশ্চিতভাবেই জায়নবাদী শক্তির কাজ’ বলে দাবি করেছে তারা।
বিবৃতিতে মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলা হয়, অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে ‘মার্কিন-জায়নবাদী’ চক্রান্ত সম্পর্কে সচেতন থাকতে হবে।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।