মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ছেঁড়া জুতা পরে বিমানবন্দরে সালমান, দাম শুনে হতবাক নেটদুনিয়া!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৩

সংগৃহীত

পর্দার চরিত্রের মতোই ব্যক্তিত্ব আর স্টাইলের জন্য প্রায়ই আলোচনায় থাকেন বলিউড সুপারস্টার সালমান খান। এবারও ব্যতিক্রম হলো না—তবে কারণটা একটু ভিন্ন।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেহরক্ষী শেরার সঙ্গে দেখা যায় তাকে। এ সময় তার পরনে ছিল ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট চেক শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে দামি ঘড়ি এবং তার পরিচিত ব্রেসলেট। কিন্তু এসবের চেয়ে বেশি নজর কাড়ে তার পায়ের জুতা।

প্রথম দেখায় জুতাটি পুরনো ও ছেঁড়া মনে হলেও, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে চলছে নানা মন্তব্য আর হাস্যরস। কেউ লিখেছেন, “এবার ফাটা জুতার ট্রেন্ড শুরু হবে”, আবার কেউ বলেছেন, “ভাইজানের ক্যাজুয়াল স্টাইল একদম অন্য লেভেল!”

তবে ভক্তদের একাংশ জানাচ্ছেন, এটি কোনো সাধারণ জুতা নয়। এটি বিলাসবহুল ব্র্যান্ড ব্যালেন্সিয়াগা-এর ডিস্ট্রেসড লেদার কাউবয় বুটস—যা ইচ্ছাকৃতভাবেই এমন ‘ছেঁড়া’ লুক দিয়ে ডিজাইন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই জুতার দাম প্রায় ১.২০ লাখ থেকে ১.৫০ লাখ রুপির মধ্যে।

এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সালমান। তার নতুন সিনেমা মাতৃভূমি-এর শুটিং ইতোমধ্যেই শেষ করেছেন। উল্লেখ্য, ছবিটির আগের নাম ছিল ব্যাটেল অফ গলওয়ান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top