সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

আবদুল আজিজের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা চেরি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৬:২২

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও একসময়ের শিশুশিল্পী পূজা চেরি ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে দেওয়া সাম্প্রতিক মন্তব্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। অভিনয় ক্যারিয়ার ও গ্ল্যামারের পাশাপাশি তার ব্যক্তিগত সম্পর্ক ঘিরে দর্শকদের কৌতূহল দীর্ঘদিনের।

সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে পূজা চেরি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, “একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংকে মানুষ যদি প্রেমের পর্যায়ে ফেলে দেয়, তাহলে তো বলতেই পারি প্রেম ছিল।”

পূজা চেরি বড় পর্দায় যাত্রা শুরু করেন জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমেই। সে সময় থেকেই আবদুল আজিজের সঙ্গে তার ঘনিষ্ঠতা ও সম্পর্ক নিয়ে গুঞ্জন চলতে থাকে, যদিও বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

এদিকে বিভিন্ন সময় শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে তার নাম জড়ালেও সেগুলোর কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

সাক্ষাৎকারে পূজা আরও জানান, তিনি বর্তমানে আর সিঙ্গেল নন এবং এনগেজড রয়েছেন। তবে তার বর্তমান সম্পর্ক বা জীবনসঙ্গীর পরিচয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, পূজা চেরি শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন ‘অগ্নি’, ‘ভালোবাসার রঙ’, ‘তবুও ভালোবাসি’সহ একাধিক চলচ্চিত্রে। পরবর্তীতে ২০১৮ সালে ‘নূর জাহান’ দিয়ে নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘গলুই’সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেন তিনি।

সাম্প্রতিক সময়ে রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত ‘দম’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে তার অভিনয় নতুন করে প্রশংসা কুড়িয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top