সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

সর্বমিত্র চাকমা নারী নেত্রীদের ঝাড়ু মিছিল নিয়ে বৈষম্যের প্রশ্ন তুললেন

প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা । ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নারী নেত্রীরা ঝাড়ু মিছিল করেছেন সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র নারী নেত্রীর হাতে ঝাড়ু, পুরুষ নেতার হাতে নয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে পোস্ট দিয়ে সর্বমিত্র চাকমা বলেন, “ছাত্রদল ও বামের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।”

তিনি আরও বলেন, “গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয়, হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন স্রেফ নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে নয়? যুগের পর যুগ চলে আসছে নারীর প্রতি এই বৈষম্য। নারীকে দাসে রূপান্তরিত করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বামদের থেকে এটলিস্ট আমি এটা আশা করিনি।”

সর্বমিত্র পোস্টে মন্তব্যের ঘরে জানিয়েছেন, তিনি সমাজবিজ্ঞানের ছাত্র এবং সমাজ পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেছেন। তিনি সবাইকে অনুরোধ করেছেন তার কথাকে পলিটিক্যালি নেবেন না।

ডাকসু সদস্য সর্বমিত্রের পোস্টে এক ঘণ্টার মধ্যে এক হাজারের বেশি ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য জমা পড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top