মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

১ বছর বয়সী আব্দুর রহমানের বাঁচার আকুতি, সাহায্যের হাত বাড়িয়ে দিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর ২ নং ওয়ার্ড, সোহাগপুর ভান্ডারদহ এলাকার এক শিশু চিকিৎসার জন্য হাহাকার করছে। মাত্র ১ বছর বয়সী আব্দুর রহমান জন্মের পর থেকেই মস্তিষ্কের টিউমার–এ আক্রান্ত। এই বয়সে শিশুরা হাঁটতে, হাসতে ও রঙিন পৃথিবী বোঝার চেষ্টা করে, সেই বয়সেই আব্দুর রহমান অন্ধকারে ভেসে গেছে।

ছোট্ট আব্দুর রহমানের পিতামাতা, রাজমিস্ত্রী লাভলু হোসেন ও ফাতেমা, গত এক বছর ধরে অসহায়ভাবে শিশুটিকে সুস্থ করতে সংগ্রাম করছেন। তিন মাস আগে তারা বাড়ি বিক্রি করে শিশুটির প্রথম অপারেশন করিয়েছেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আব্দুর রহমানকে বাঁচাতে পুনরায় অপারেশন অত্যাবশ্যক।

পরিবারের ভাষ্য, ব্যয়বহুল হলেও অল্প সহযোগিতায় সঠিক চিকিৎসার মাধ্যমে আব্দুর রহমান আবারও সুস্থ হয়ে সবাইকে হাসাতে পারে। তাই তারা দেশবাসীর কাছে সহায়তা কামনা করছেন।

যারা সাহায্য করতে আগ্রহী, তারা নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন:
লাভলু হোসেন বিকাশ/নগদ- 01701553729



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top