নীলফামারীর ডিমলা উপজেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে শিশুটি হামে আক্রান্ত ছিল। শনিবার সকাল ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি।সার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।