মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০

সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরের পশ্চিম কেওঢালা এলাকায় তুচ্ছ ঘটনা থেকে দুপক্ষের সংঘর্ষের জেরে দুলাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি পিটিয়ে নিহত হয়েছেন।

স্থানীয়দের এবং নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে দুলাল মিয়ার বাড়ির সীমানা প্রাচীর বেয়ে সাজিত নামের এক কিশোর প্রবেশ করে তাকে পিঠে চড়-থাপ্পড় দেয়। দুলালও প্রতিহত হিসেবে সাজিতকে থাপ্পড় দেন।

এরপর সাজিত তার পরিবারের কাছে বিষয়টি জানালে তারা দল বেঁধে দুলাল মিয়াকে কয়েক দফা মারধর করে। চতুর্থবার হামলার সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এই হামলার সময় দুলাল মিয়া আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি পুলিশ ফাঁড়িতে এবং পরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দুলাল মিয়া নিহত হয়েছেন। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top