নাটোরের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৪
নাটোরের বড়াইগ্রামের শীর্ষ প্রবীণ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা মারা গেছেন। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রায় দুই দশক আগে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানো আব্দুর রহমান মোল্লা এরপর থেকেই নিজ বাড়িতেই সময় কাটাতেন। স্বল্পদৃষ্টি থাকা সত্ত্বেও তিনি নিজের ৫ শতাংশ জমিতে পাকা মসজিদ নির্মাণ করে নিজেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। মসজিদে যাতায়াতের জন্য তিনি ছেলেদের পরামর্শে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি ও বাঁশ টাঙিয়ে নিজ কৌশলে লাঠি ধরে আজান দিতে যেতেন।
আব্দুর রহমান মোল্লার মৃত্যুতে বড়াইগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।