কারাগার থেকে কোটি টাকার উপহার! জ্যাকুলিনের জন্য সুকেশের নয়া চমক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:০৫
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এবার সুকেশ জ্যাকুলিনকে নতুন করে চমক দিতে চলেছেন ৮,৩০০ কোটি টাকার উপহার দিয়ে।
এর আগে পারস্যের বিড়াল, দামি ঘোড়া, আঙুর ক্ষেত বা প্রমোদতরীসহ নানা উপহার দিয়ে জ্যাকুলিনকে খুশি করার চেষ্টা করেছিলেন তিনি। তবুও অভিনেত্রী তার সকল উপহার প্রত্যাখ্যান করেছেন। আদালতেও জ্যাকুলিন অভিযোগ করেছিলেন, সুকেশ তাকে অকারণভাবে উত্যক্ত করেছেন এবং তিনি কোনো উপহারই গ্রহণ করেননি।
নতুন খবর অনুযায়ী, ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ কারাগার থেকে চিঠি লিখেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনতে। তার লক্ষ্য, এই দলকে নিজের “ঘরের দল” হিসেবে গড়ে তোলা এবং সবকিছুই নাকি জ্যাকুলিনের জন্য।
এই খবর ছড়াতেই নতুন করে আলোচনায় এসেছে সুকেশ-জ্যাকুলিনের সম্পর্ক এবং মিডিয়ায় শিরোনাম হয়েছেন তারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।