সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে পৌঁছেছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তার মরদেহ বহনকারী বিমান সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মামুনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

গত ৮ মার্চ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে গুরুতর দগ্ধ হন মামুন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top