শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৮:১১

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। একই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭৪ জন শিশু।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ২৪ জন, আর সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ জন শিশুর।

এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জন শিশু এবং সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৩৮৫ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এরপর রয়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ জন শিশু আক্রান্ত হয়েছে, আর রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top