শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে কনকচাঁপা ও বেবী নাজনীন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৯:৩২

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন দেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। অন্যদিকে কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রতিক্রিয়ায় কনকচাঁপা জানান, দীর্ঘদিন ধরে দলের প্রতি তার নিষ্ঠা ও অবদান রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।

অন্যদিকে বেবী নাজনীন বলেন, চার দশকের রাজনৈতিক সম্পৃক্ততা এবং নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে তিনি সংসদ সদস্য হতে আগ্রহী।

দলের ভেতরে সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখদের অংশগ্রহণে সংরক্ষিত নারী আসনের লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top