সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৬

ছবি: সংগৃহীত

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ সোমবার আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম পাঠিয়েছেন। এ নোটিশে বলা হয়েছে, হামের টিকাকরণের দায়িত্ব রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে।

আইনি নোটিশে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই এ খবর ফেসবুকে পোস্ট করে জানান, ‘হামের মতো টিকাকরণের দায়িত্ব রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top