এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:১৭
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়।
জানা গেছে, জেলা প্রশাসকের বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করেই এই আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য রাখতে গিয়ে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এই জেলায় বদলি হতে বিপুল অঙ্কের অর্থ—প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা—ব্যয় করেছেন।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়। পরে ১৩ এপ্রিল তার কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়, যেখানে অভিযোগ করা হয় যে তার বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে তার অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।