মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বীর সেনা কর্মকর্তা হাবিবুর রহমানের সাহসিকতা জাতির জন্য গর্বের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০

সংগৃহীত

স্বাধীনতা-পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বান্দরবান রিজিয়নের রুমা জোনে তিনি সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে অভিযানে গিয়ে শাহাদাত বরণ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ার ফেসবুক পেজে এক বিবৃতিতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান ছিলেন সৎ, মেধাবী ও কর্মঠ সৈনিক। তার পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও সাহসিকতা সহকর্মীদের কাছে অনুকরণীয় ছিল।”

হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত টহল অভিযানে তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হন। একপর্যায়ে তিনি বুকে ও মাথায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জীবন হারান। অভিযানের পর থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও তাজা গুলি, দেশীয় বন্দুক ও সন্ত্রাসীদের ইউনিফর্ম।

দেশমাতৃকার নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় তার আত্মোৎসর্গ এবং সাহসিকতা জাতির জন্য গর্বের। তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সেনাবাহিনী পদক (এসবিপি) প্রদান করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top