মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ভূমিকম্পে কাঁপল দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৮:১১

সংগৃহীত

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের কাছাকাছি ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে শুরু হওয়া কম্পন ঢাকার প্রায় ২৫৪ কিলোমিটার দূরে সিলেট ও পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকায় টের পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলচরের ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং গভীরতা ১০ কিলোমিটার। শিলচর ছাড়াও আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের মৌলভীবাজার, সিলেটসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে। স্থানীয়রা হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়েছেন।

এর আগে গত ৩-৪ এপ্রিল পাকিস্তান ও আফগানিস্তানেও ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top