মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৬:০০

সংগৃহীত

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে যাচ্ছেন। এই তথ্য সোমবার (৬ এপ্রিল) রাত ৯:২০ মিনিটে অনিন্দ্য ইসলাম অমিত ফেসবুক স্ট্যাটাসে জানান।

 

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতিতে শহরের ঈদগাহ ময়দান-এ বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে।

 

সফরকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়গুলো হলো:

 

যশোরে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এর আনুষ্ঠানিক উদ্বোধন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন।

 

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতির অনুযায়ী উলশী খাল ও ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন। এরপর বিকালে ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেবেন।

 

প্রসঙ্গত, যশোর মেডিকেল কলেজ ২০১১ সালে স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছর ধরে হাসপাতাল কার্যক্রম শুরু হয়নি। শিক্ষার্থীদের বর্তমানে ৫ কিলোমিটার দূরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হচ্ছে। ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন এই অঞ্চলের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা করবে।

উলসী-যদুনাথপুর খাল পুনঃখননের ইতিহাসও গুরুত্বপূর্ণ। ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ জিয়াউর রহমান নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেছিলেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়া ছিল, যা পুনঃখননের মাধ্যমে কৃষি ও পানি ব্যবস্থাপনায় প্রাণ ফিরে আসবে।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top