রাজধানীতে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক জানান, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনা বটমূল, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব এলাকায় পরীক্ষণ ও পর্যবেক্ষণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে কাজ করছে। সারাদেশে নববর্ষ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সিসিটিভি দিয়ে সার্বক্ষণিক নজরদারি চলছে।
র্যাব মহাপরিচালক জানান, ইভ টিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর নববর্ষ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।